সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডিপিএলে একই দলে লিটন-মিরাজ, শিরোপার প্রত্যাশা মালিকপক্ষের ভূরুঙ্গামারীতে দাখিল সার্টিফিকেট জটিলতায় অবরুদ্ধ হলেন বরখাস্তকৃত সুপার সাইদুর রহমান আল নাসরে রোনালদোর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন সালাহ! খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য শুনতে চাইলো গোটা সংসদ, সময় বাড়লো ৫ মিনিট অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান পাকিস্তানের হয়ে খেলার যোগ্য নই : বিস্ফোরক স্বীকারোক্তি রিজওয়ানের সোমবার থেকে ডিপোপর্যায়ে ডিজেল, পেট্রোল ও অকটেন বর্ধিত হারে বরাদ্দ হবে: বিপিসি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার জন্য প্রস্তুত ইসলামাবাদ দুই দফায় কত বাড়ল এলপি গ্যাসের দাম কার্যকর জ্বালানি কৌশলে সুভিধাজনক অবস্থানে চীন

প্রাথমিক স্কুলে আক্রমণের ব্যাপারে ফেসবুকে জানিয়েছিল হামলাকারী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রাথমিক স্কুলে হামলাকারী কিশোর হামলার আগেই ফেসবুকে বিষয়টি জানিয়েছিল বলে জানি য়েছেন টেক্সাসের গভর্ণর গ্রেগ অ্যাবট।

বুধবার তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে যে বন্দুকধারী কিশোরটি কমপক্ষে ১৯ জন শিশু এবং ২ জন প্রাপ্ত-বয়স্ক মানুষকে হত্যা করে সে এই ঘটনার কিছু আগে সামাজিক নেটওয়ার্কে এক ব্যক্তিগত বার্তায় জানায় যে সে একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলি করতে যাচ্ছে।”

অ্যাবট বলেন স্যালভাদর রামোস নামের এই হত্যাকারীর বয়স ১৮ বছর; সে হাই স্কুলের শিক্ষা সম্পন্ন করেনি। টেক্সাসের ছোট্ট শহর উভালডেতে রব এলিমেন্টারি স্কুলে রামোসের এই আক্রমণ তার মানসিক স্বাস্থ্যগত সমস্যার কারণে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বর্ডার পেট্রল এজেন্ট রামোসকে গুলি করে হত্যা করলে তার এই উন্মত্ততার পরিসমাপ্তি ঘটে।

তবে অ্যাবট বলেন কর্মকর্তারা সরকারি ভাবে লিপিবদ্ধ রামোসের কোন মানসিক স্বাস্থ্য পরিচর্যা নিয়ে উদ্বেগের কথা খুঁজে পাননি যদিও সংবাদ মাধ্যমগুলি বলছে যে মাঝে মাঝে উভালডের রাস্তায় তাকে পাখি মারার বন্দুক চালাতে দেখা গেছে এবং গাড়িতে ডিম ছুঁড়ে মারতে দেখা গেছে। পরিচিতরা বলছেন যে তার সহপাঠিদের মতো সে যে পাশ করার মতো ক্লাস সম্পন্ন করতে পারেনি সে নিয়ে সে ক্ষুব্ধ ছিল।

অ্যাবট বলেন স্কুলে আক্রমণ চালানোর ৩০ মিনিট আগে রামোস ফেইসবুকে লেখে, “ আমি আমার গ্র্যান্ড মাদারকে গুলি করতে যাচ্ছি”। তার সঙ্গেই সে থাকতো এবঙ তার মুখের উপর সে গুলি চালায় । ৬৬ বছর বয়সী এই নারী , সিলিয়া মার্টিনেজ প্রাণে বেঁচে যান কিন্তু হাসপাতালে তিনি গুরুতর অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। ফেইসবুকের ঐ বার্তার কয়েক মূহুর্ত পরেই সে লেখে, “ আমি আমার গ্র্যান্ড মাদারকে গুলি করেছি”।

অ্যাবট বলেন তারপর তৃতীয় এক বার্তায় সে হুশিয়ারি উচ্চারণ করে, “আমি এলিমেন্টারি স্কুলে গুলি চালাতে যাচ্ছি”।

ফেইসবুকের একজন মুখপাত্র বলেন যে এই টেক্সট মেসেজগুলি এক ব্যক্তির কাছেই পাঠানো হয় তবে তিনি এ কথা জানাননি যে বন্দুকধারী ফেইসবুকের কোন প্ল্যাটফর্মটি ব্যবহার করে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

কিউএনবি/অনিমা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit