বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি। এই দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়, অত্যাচার এবং নির্যাতনে সমস্ত বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এখান থেকে বেরোতে হবে। এজন্য আসুন-আমরা সেই গান এক সঙ্গে গাই-‘বল বীর/বল উন্নত মম শির’। আর কোথাকার সেই ঘুমের গান এবং প্রেমের গান, এসব দিয়ে এখন হবে না। এখন জেগে উঠার গান গাইতে হবে। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে হুমায়ূন কবির বেপারী সভা পরিচালনা করেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তরীণ, আমাদের নেতা তারেক রহমান দেশের বাইরে নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের গণতন্ত্রকামী ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা। আর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা ঘটছে, এই যুগেও তা আমাদের দেখতে হয়! নারীদের উপর চরম নির্যাতন করা হচ্ছে। এখানেই নজরুল সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। এখানেই জেগে উঠতে হবে। এই ঘুম থেকে জেগে উঠে আমাদের নিজেদেরকে মুক্ত করতে হবে। সেই মুক্তিই হচ্ছে আমাদের একমাত্র পথ। 

কাজী নজরুল ইসলামের প্রতি স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের বর্তমান সময়ে নজরুল এতো বেশি প্রাসঙ্গিক যে প্রায়ই তার কথা মনে পড়ে এবং তার কথা উচ্চারণ করতে ইচ্ছে করে। আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে। বিএনপির এই নীতি-নির্ধারক বলেন, কাজী নজরুল ইসলামের ক্ষুরধার লেখনীতে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে বিপ্লবের মন্ত্র উচ্চারিত হয়। কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সুরকার, সংগীতজ্ঞ, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা কাজী নজরুল ছিলেন বহুমুখী বিস্ময়কর প্রতিভার অধিকারী।

 

 

কিউএনবি/আয়শা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit