বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
 শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

ইমরান খানের ‘লং মার্চ টু ইসলামাবাদ’ ঠেকানোর ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৩৬ Time View

ডেস্কনিউজঃ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা রাজধানী ইসলামাবাদে ইমরান খানের লং মার্চ হতে দেবে না।

২৫ মে বুধবার ইসলামাবাদে লং মার্চের ডাক দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

ইসলামাবাদে একটি সংবাদ সম্মেলনে মন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, সরকার পিটিআইকে লং মার্চের আড়ালে ‘আতঙ্ক এবং বিশৃঙ্খলা’ ছড়াতে দেবে না। তাদের আটকানো হবে যেন তারা বিভ্রান্তিকর এজেন্ডা প্রচার না করতে পারে।

তিনি আরও বলেন, তারা মানুষকে হেনস্তা করা থেকে এখন বুলেটে গেছে। লাহোরে একজন পুলিশ কনস্টেবলকে হত্যা করা হয়েছে।

রানা সানাউল্লাহ দাবি করেছেন, পিটিআইয়ের নেতারা খাইবার পাখতুনকায় জড়ো হয়েছে। তারা সেখান থেকে উচ্ছৃঙ্খল জনতা এনে সরকারের ওপর আঘাত হানার পরিকল্পনা করছে।

তিনি বলেছেন, তারা উচ্ছৃঙ্খল হয়ে আসতে চাচ্ছে। এটির কোনো সাংবিধানিক বৈধতা নেই। এটি হতে দেওয়া হবে না।

তিনি আরও জানান, ইমরান খান পাকিস্তানকে ভাগ করতে চাচ্ছেন। তার কথায় কান না দিতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন রানা সানাউল্লাহ।

এদিকে ইমরান খানের লং মার্চকে ঘিরে দুইদিন যাবত উত্তপ্ত হয়ে আছে ইসলামাবাদ। লং মার্চ ঠেকাতে বিভিন্ন প্রদেশ থেকে অতিরিক্ত পুলিশ ও প্যারামিলিটারি সদস্যদের নিয়ে এসেছে দেশটির সরকার।

সূত্র: দ্য ডন অনলাইন

কিউএনবি/বিপুল/ ২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১০.০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit