বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
 শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান

যে প্রশ্নগুলোর উত্তর দিলেন না মোদি-বাইডেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কোয়াডের বৈঠকে অংশ নিতে বর্তমানে জাপানে আছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার এ দুইজন আলাদা একটি বৈঠক করেন। বৈঠক শেষে ফটোসেশনে অংশ নেন দুইজন। তাদের ফটোসেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত থাকা সাংবাদিকরা ইউক্রেন নিয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন করতে থাকেন। 

একজন সাংবাদিক বাইডেনকে জিজ্ঞেস করেন, রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য কি আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাপ দেবেন? আরেকজন সাংবাদিক জিজ্ঞেস করেন, রাশিয়ার তেল না কেনার জন্য কি আপনি মোদিকে বলেছেন? এ প্রশ্নগুলোর উত্তর দেননি দুই নেতার কেউ। তবে মোদির দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে ভ্রু কুঁচকে বাইডেন বলেন, ‘আমেরিকার প্রেসে আপনাকে স্বাগতম’। 

ভারত এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে কোনো কথা বলেনি। তাছাড়া তাদের সমালোচনাও করেনি। এশিয়ার অন্যান্য দেশগুলোর মতো ভারতও তাদের নিরপেক্ষতা বজায় রেখেছে। তবে বাইডেনের সঙ্গে এ বৈঠকের পর  মোদি বলেছেন, কোয়াড আলোচনা বেশ ফলপ্রসু ও ইতিবাচক হয়েছে।তাছাড়া তিনি ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ‘বিশ্বাসযোগ্য পার্টনারশিপ’ বলে অভিহিত করেন। অন্যদিকে বাইডেন জানান, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ককে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সম্পর্কে পরিণত করবেন তিনি। তাছাড়া বর্তমানে  যেসব নেতিবাচক বিষয়ের উদ্ভব হয়েছে সেগুলো একসঙ্গে মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। 

সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit