শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে নওগাঁয় দিনব্যাপী কর্মশালা

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৬৭ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে নওগাঁয় দিনব্যাপী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক প্রস্তুতকৃত সমন্বিত পরিকল্পনার খসড়া চূড়ান্ত করেন ও নওগাঁ জেলায় বাস্তবায়নে লক্ষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করেন।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতি, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক লোকমান হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা বক্তব্য রাখেন। কর্মশালায় বিজিবির প্রতিনিধি, জেলার ১১টি উপজেলার চেয়ারম্যান, নিবার্হী অফিসার, থানার অফিসার ইনচার্জ ও সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে কর্মশালায় সমন্বিত খসড়া কর্মপরিকল্পনা গড়ে তোলা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit