মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

চক হরিদাসপুর উচ্চ বিদ্যালয়ে অবৈধ পরিচালনা কমিটি গঠনের বিরুদ্ধে  মামলা ॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪৮২ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : বিরামপুর উপজেলার চক হরিদাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম অবৈধভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের বিরুদ্ধে আদালতে ১২ জনকে বিবাদী করে ছাত্র/ছাত্রীদের অভিভাবক মোঃ ইউনুস আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। বিরামপুর উপজেলার চকহরিদাসপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র মোঃ ইউনুস আলী গত ২৭/০৪/২০২২ ইং তারিখে জেলা দিনাজপুর বিজ্ঞ বিরামপুর সহকারী জজ আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায় যে, বিগত কয়েক বছর হতে বর্তমান প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার মনোনীত নিজস্ব ব্যক্তিদের নাম ব্যবহার করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নীতিমালা এবং নির্দেশ অমান্য করে অতিগোপনে মূল বিবাদীর নাম উল্লেখ করে মনগড়া ম্যানেজিং কমিটি গঠন করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরে কমিটি প্রেরণ করেন। কমিটির বিষয়টি অতি গোপন রেখেছেন।

চক হরিদাসপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি গঠন করার জন্য কোন বিজ্ঞপ্তি প্রকাশ করেননি। এমনকি বিদ্যালয়ের নোটিশ বোর্ডেও কোন নোটিশ টাঙ্গানো হয়নি। ভোটের ব্যবস্থা করা হয়নি। ছাত্র-ছাত্রীদের অভিভাবক স্থানীয় কোন গণ্যমান্য ব্যক্তিদ্বারা ম্যানেজিং কমিটি গঠন করার ব্যবস্থাও করেননি ঐ প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম অতি গোপনে তার অনুসারী ব্যক্তিদের নাম ব্যবহার করে গত ১৫/০৩/২০২২ ইং তারিখে একটি কমিটি গঠন করে অনুমোদনের জন্য শিক্ষা বোর্ড দিনাজপুরে প্রেরণ করেন। ২৮/০৩/২০২২ ইং তারিখে গোপনে ঐ ম্যানেজিং কমিটি অনুমোদন হলে প্রধান শিক্ষক গত ১৭/০৪/২০২২ ইং তারিখে প্রকাশ করেন। উক্ত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণের অভিভাবক এবং মামলার বাদী ইউনুস আলী বিধি বহিভূত ম্যানেজিং কমিটির বিষয় অবগত হন।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণের অভিভাবকের পক্ষে মোঃ ইউনুস আলী গত ২৫/০৪/২০২২ ইং তারিখে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসায় গিয়ে কমিটি গঠনের বিষয় জানতে চাইলে প্রধান শিক্ষক তাকে ২৮/০৩/২০২২ ইং তারিখের অনুমোদনকৃত ম্যানেজিং কমিটির তালিকা প্রদান করেন। তাই মোঃ ইউনুস আলী ২৮/০৩/২০২২ ইং তারিখের ম্যানেজিং কমিটি অবৈধভাবে করা হয়েছে মর্মে বাদী হয়ে দিনাজপুর বিজ্ঞ বিরামপুর সহকারী জর্জ আদালতে মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৩৪/২২ অন্য। তারিখ: ২৭/০৪/২০২২ ইং। এদিকে মামলা দায়েরের পূর্বে ছাত্র-ছাত্রীদের অভিভাবক গত ১৯/০৪/২০২২ ইং তারিখে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের গণস্বাক্ষরে অবৈধ ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এবং জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ প্রেরণ করেন। অভিযোগ দেওয়ার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধ কমিটি ভেঙ্গে দেওয়ার কোন ব্যবস্থা করেননি। এ বিষয়ে গতকাল মঙ্গলবার প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম এর ০১৩০৯১১৯৯৮৪ নম্বরে যোগাযোগ করলে তিনি জানান, যিনি মামলা করেছেন মামলা করতেই পারে, এ বিষয়ে আমার কোন মন্তব্য নেই।

ছাত্র-ছাত্রীদের অভিভাবক মোঃ ইউনুস আলী জানান, আইনের আশ্রয় নিয়েছি, বিদ্যালয়ে অবৈধ কমিটি বাতিল করে নতুন কমিটি করতে হবে। কেননা, ঐ প্রধান শিক্ষক ইতিপূর্বে ম্যানেজিং কমিটি গঠন করে নিয়োগ বাণিজ্য করেছেন, বর্তমান আবারও নতুন কমিটি গঠন করে নিয়োগ বাণিজ্য করার পায়তারা করছেন বলে মামলায় উল্লেখ করেন। বিষয়টি সরেজমিনে তদন্ত করে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কমিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছেন ছাত্র-ছাত্রীর অভিভাবক মোঃ ইউনুস আলী।

 

কিউএনবি/আয়শা/২৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit