বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের কার্বন বাণিজ্যে বিপুল সম্ভাবনা দেখছে সিঙ্গাপুর ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের প্রতিবাদ ইরানে ‘যে কোনো সময়’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ আসবেন কি না, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশিদের সংকট-সম্ভাবনা নিয়ে হাইকমিশনে জামায়াত নেতার বৈঠক মুজিবুল হকের জমি-গাড়ি জব্দ, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন রোহিত, চাঞ্চল্যকর তথ্য ফাঁস জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

ইতালিয়ান সিরি-আ চ্যাম্পিয়ন এসি মিলান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : শেষ ম্যাচে সাসুলোর বিপক্ষে ড্র হলেও চলতো এসি মিলানের। সে জায়গায় তারা ম্যাচ জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে। সে সঙ্গে ১১ বছর পর ইতালিয়ান সিরি-আর শিরোপা জিতলো মিলান।

অন্যদিকে গত আসরের চ্যাম্পিয়ন ইন্টার মিলান এবারও ছিল শিরোপা রেসে। তবে সেজন্য শেষ ম্যাচে তাদের জয় এবং এসি মিলানের হারের প্রয়োজন ছিল। ইন্টারমিলান ঠিকই জিতেছে, সাম্পদোরিয়াকে তারা হারিয়েছে ৩-০ ব্যবধানে। তবে, এ জয় আর কাজে লাগেনি তাদের।

৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে ১৯তম লিগ শিরোপা জিতল এসি মিলান। ৮৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ ইন্টার মিলান।

এসি মিলানের শিরোপাজয়ী ম্যাচে জোড়া গোল করেন ফ্রান্স স্ট্রাইকার অলিভার জিরু। বাকি গোলটি করেন ফ্রাঙ্ক কেসিয়ে। এই ৩ গোলেই স্কুডেট্টো ঘরে তুললো মিলানের দলটি।

স্টেফানো পিওলির শিষ্যরা জানতো একটি পয়েন্ট হলেই তাদের যথেষ্ট শিরোপা জয়ের জন্য। কিন্তু এতবড় রিস্ক তারা নিতে চাইলো না। নিজেদের মত করেই ম্যাচ জিতে চ্যাম্পিয়নের মুকুট পরলো তারা।

সপ্তমদশ মিনিটে জিরুদই লিড এনে দেন দলকে। লেয়াওয়ের কাটব্যাকে কাছ থেকে ফরাসি ফরোয়ার্ডের শটে বল প্রতিপক্ষের এক ডিফেন্ডার ও গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জালে জড়ায়।

৩২তম মিনিটে আবারও গোল করলেন জিরু। এর চার মিনিট পর ফ্রাঙ্ক কেসিয়ে আরও একটি গোল করলে ৩ গোলে এগিয়ে যায় মিলান।

এসি মিলান যখন তিন গোলে এগিয়ে থেকে শিরোপার সুবাস পাচ্ছিল, তখন ইন্টার মিলান নিজেদের ম্যাচে জালের দেখাই পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুর আট মিনিটের মধ্যে ইভান পেরিসিচ একটি ও হোয়াকিন কোররেয়া করেন জোড়া গোল। 

তবে শিরোপা ধরে রাখতে তাদের শুধু জিতলেই হতো না, হারতে হতো এসি মিলানকে।

দ্বিতীয়ার্ধে খুব বেশি সুযোগ তৈরি করতে না পারলেও ৩-০ ব্যবধানে থেকেই শিরোপা জয়ের স্বাদ ঠিক পেল এসি মিলান।

মিলানের দুই দলের সঙ্গে সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা আগেই নিশ্চিত হয়েছিল নাপোলি ও জুভেন্টাসের। ৭৯ পয়েন্ট নিয়ে তিনে নাপোলি, ১ পয়েন্ট কম নিয়ে চারে থেকে আসর শেষ করেছে জুভেন্টাস।

এরই মধ্যে অবনমন নিশ্চিত হয়ে গেছে জেনোয়া ও ভেনেৎসিয়ার।

কিউএনবি/অনিমা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit