শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর পাঠানটুলা এলাকার একটি ন্যায্য মূল্যের দোকান রাজীব ভেরাইটিজ ষ্টোর শর্ত সাপেক্ষে বিক্রয় করছিলেন সয়াবিন তৈল। গত ২০শে মে রাতে এমন ঘটনা ঘটে নগরীর মিরের ময়দানের বাসিন্দা সাংবাদিক সলমান চৌধুরীর সাথে। জানা যায়, বাসার জন্য বাজার ক্রয় করতে তিনি রাজীব ষ্টোরে যান। এই সময় সয়াবিন তৈল কিনতে চাইলে রাজীব ষ্টোর ৫ লিটার সয়াবিন তৈলের সাথে ১ লিটার সরিষার তৈল কিনতে হবে বলে শর্ত দিলে সলমান চৌধুরী প্রতিবাদ করেন। এক পর্যায়ে ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে যান।
এ সময় কোম্পানীর দেয়া নিয়ম এবং শর্ত সহ কোম্পানীর এজেন্ট, ডিলারের তথ্য, রশিদ সহ বিস্তারিত জানতে চাইলে তিনি (ব্যবসায়ী) এইসব তথ্য গোপন করেন। এই সময় দোকানের অন্যান্য ষ্টাফরা মারমুখী আচরণ করেন। এদিকে ভোক্তা অধিকার লঙ্ঘণ করার দায়ে তার বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২২ মে) সিলেট ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিম মিয়ার কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
সলমান চৌধুরী জানান, রাজীব ষ্টোর ভোক্তাদের কাছে শর্ত সাপেক্ষে বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করছেন যাহা ভোক্তা অধিকার আইন বহির্ভূত। আমি ব্যবসায়ীর কাছে মালামাল ক্রয়ের রশিদ,ডিলারের তথ্য চেয়েছি তিনি আমাকে কোম্পানীর এস.আর পরিচয়ে ৩টি মোবাইল নাম্বার দিয়েছেন যাহা ভূল। তাছাড়া জনস্বার্থে,ভোক্তার ন্যায্য অধিকার আদায়ের স্বার্থে আমি ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি।
কিউএনবি/আয়শা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪২