শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুরে পেট্রোল পাম্প গুলো তে দীর্ঘ লাইন সরবরাহ কম থাকার অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস এক দিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি ও আগুন একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মাঙ্কিপক্স রোধে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৯৮ Time View

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : মহামারি করোনার পর এবার বিশ্বজুড়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে মাঙ্কিপক্স নিয়ে। ইতোমধ্যে আফ্রিকা ও আমেরিকা এবং ইউরোপসহ বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স। বাংলাদেশও ঝুঁকিমুক্ত নয় মাঙ্কিপক্স থেকে। এ অবস্থায় মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে সতর্কতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পারাপার হওয়া যাত্রীদের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিঠি পাঠানোর পর রোববার (২২ মে) বিকেলে চেকপোস্টে সতর্কতা জারি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ জানান, বাংলাদেশও মাঙ্কিপক্সের আক্রমণ থেকে ঝুঁকিমুক্ত নয় বিধায় রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্থলবন্দরের হেলথ স্ক্রিনিং কার্যক্রম জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্ক্রিনিংয়ের মাধ্যমে মাঙ্কিপক্স সন্দেহজনক রোগী সনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এবং আইইডিসিআর-এ পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit