বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে জোট গঠনের প্রস্তুতি আরব আমিরাতের মার্কিন জ্বালানিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, পেলেন পাশে থাকার আশ্বাস মালিঙ্গার রেকর্ড ছাড়িয়ে গেলেন জাদেজা

যে গাড়িতে থাকবে না জানালা, হবে না বমি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৪০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সমসাময়িক সময়ে গাড়ির জগতে ইলন মাস্কের টেসলার সঙ্গে জোর প্রতিযোগিতায় নাম লেখাতে চলেছে অ্যাপল। চালকবিহীন গাড়ি নিয়ে রীতিমত কোমর বেঁধে নেমেছে ইলন মাস্কের টেসলা আর অ্যাপল। টেসলার চালকবিহীন গাড়ি তৈরির ঘোষণা দেওয়ার কয়েকদিন পরেই একই ধরনের গাড়ি নিয়ে বাজার ধরতে চাইছে অ্যাপল। 

তবে এবার আছে ভিন্নতা ও চমক। এমনকি এই গাড়িতে উঠলে হবে না বমি। আর এই ঘোষণা দিয়েই থেমে থাকেনি অ্যাপল।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো হতে পাওয়া তথ্যে জানা যায়, নিজেদের তৈরি গাড়ির পেটেন্ট চেয়ে আবেদন করেছে তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপল। পেটেন্ট বলছে, স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিজে থেকেই চলবে এই গাড়ি, প্রয়োজন পড়বে না চালকের।

বিশেষজ্ঞরা বলছেন, একাধিক আধুনিক প্রযুক্তির ব্যবহার হতে চলেছে এই গাড়িতে। থাকতে চলেছে একাধিক সেন্সর। মূলত এই সেন্সরগুলো কাজে লাগিয়েই রাস্তার মাপ কিংবা যানজট বুঝবে গাড়িটি।

পাশাপাশি পেট্রল-ডিজেলের মতো জীবাশ্ম জ্বালানিতে নয়, এই গাড়ি পুরোপুরি বিদ্যুৎচালিত হতে চলেছে। গাড়িতে থাকবে অত্যাধুনিক মনোসেল ব্যাটারি।

তবে প্রস্তাবিত নকশা বলছে, গাড়িতে থাকছে না কোনও জানালা। তার বদলে ভিআর প্রযুক্তির মাধ্যমে গাড়ির বাইরে কী হচ্ছে, তা বুঝতে পারবেন যাত্রীরা। জানলা না থাকার বিষয়টি যদিও খুব একটা পছন্দ হয়নি নেটিজেনদের একাংশের।

যদিও অ্যাপেল কর্তৃপক্ষের দাবি, মোশন সিকনেসের (গাড়িতে উঠলেই বমি) সমস্যা কমাতেই এই পদক্ষেপ। 

প্রসঙ্গত, ইলন মাস্কের সংস্থা টেসলাও একই ধরনের গাড়ি আনার চেষ্টা করছে বাজারে। শেষ পর্যন্ত অত্যাধুনিক গাড়ি তৈরির এই লড়াইতে কে জেতে সেটাই এখন দেখার।

কিউএনবি/অনিমা/ ২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ /দুপুর ১২.৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit