সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

‘এমবাপ্পে আসছে না’, জানিয়ে দিলেন পেরেজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : বেশ কয়েক বছর ধরেই রিয়াল মাদ্রিদে যাবেন বলে গুঞ্জন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। এমবাপ্পে নিজেও স্প্যানিশ ক্লাবটিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে যাওয়াটা আর হচ্ছে না। যদিও এমবাপ্পের মা ফায়জা লেমারি বলেছিলেন, দুদলের সঙ্গেই তাদের সম্মতি আছে। কোরা প্লাসকে তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ ও পিএসজি–দুদলের সঙ্গেই আমাদের চুক্তি আছে। এখন বাকি সিদ্ধান্ত এমবাপ্পে নেবে। দুই ক্লাবের ব্যাপারটিই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

এমবাপ্পের বর্তমান বাজারমূল্য প্রায় ১৬০ মিলিয়ন ইউরো। গত বছর তাকে কেনার জন্য নাকি প্রায় ২০০ মিলিয়ন ইউরোই অফার করেছিল রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেকে ধরে রাখার ব্যাপারে নাছোড়বান্দা ছিলেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। যে কারণে তুমুল আলোচনা হলেও শেষ পর্যন্ত আর দলবদল ঘটেনি। কয়েক বছর ধরে কিলিয়ান এমবাপ্পে ও রিয়াল মাদ্রিদকে নিয়ে গুঞ্জন বেশ ডালপালা মেলেছে। যদিও পরে ভিন্ন সুরও দেখে ফুটবলবিশ্ব। এদিকে এমবাপ্পেকে ধরে রাখতে নাকি সব রকম চেষ্টা করছে পিএসজি। তার জন্য বড়সড়ো প্রস্তাব জানিয়েছে ফরাসি ক্লাবটি। নতুন চুক্তিতে রাজি করাতে তাকে ১০০ মিলিয়ন পাউন্ড বোনাস দিতে রাজি পিএসজি।

২০১৭ সালে ধারে পিএসজিতে এসেছিলেন এমবাপ্পে। সেই থেকে এই গোলমেশিনকে থামাতে পারেনি কেউ। চলতি মৌসুমে সব মিলিয়ে ক্লাবের হয়ে গোল করেছেন ৩৬টি, অ্যাসিস্ট ২৬টি।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit