শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

ইতালির বিপক্ষে ম্যাচের জন্য আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ মে, ২০২২
  • ১৪৯ Time View

ডেস্ক নিউজ : কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা ও ইউরোজয়ী ইতালি মুখোমুখি হবে ১ জুন। ম্যাচের ভেন্যু লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। ম্যাচটার একটা নামও আছে-ফাইনালিসিমা। সেই ম্যাচটির জন্য ৩৫ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেখান থেকে এবার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হলো।

প্রাথমিকভাবে ঘোষিত ৩৫ জনের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে ছয়জনকে। বাকি ২৯ খেলোয়াড়কে নিয়ে ইউরোপ সফরে যাবেন লিওনেল মেসিরা। প্রাথমিক দল থেকে বাদ পড়া ছয়জন হলেন- লিয়ান্দ্র প্যারেদেস, লুকাস ওকাম্পস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস আলারিও, নিকোলাস ডোমিঙ্গেজ ও লুকাস মার্টিনেজ কুওয়ার্তা।

একনজরে আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আটালান্টা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল) ও ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট)।

রক্ষণভাগ: গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), নাহুয়েল মলিনা (উদিনেস), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), মার্কোস সেনেসি (ফেয়েনুর্ড), জার্মান পেজেল্লা (রিয়াল বেটিস), লিসান্দ্র মার্টিনেজ (আয়াক্স), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নাহুয়েন পেরেজ (উদিনেস) ও মার্কোস আকুনা (সেভিয়া)।

মধ্যমাঠ: গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), রদ্রিগো ডি পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), এজেকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন) ও জিওভান্নি লো সেলসো (ভিয়ারিয়াল)।

আক্রমণভাগ: লিওনেল মেসি (পিএসজি), আলেহান্দ্রো পাপু গোমেজ (সেভিয়া), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), অ্যাঞ্জেল ডি মারিয়া (পিএসজি), অ্যাঞ্জেল কোরেয়া (অ্যাটলেটিকো মাদ্রিদ), পাওলো দিবালা (জুভেন্টাস), হুয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (রিভার প্লেট) ও লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান)।

 

 

কিউএনবি/আয়শা/২১.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit