মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেরন্টর সমাপনী অনুষ্ঠিত

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৫০ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২২ এর সমাপনী খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম (পাবলিক মাঠে) এই টুর্নামেন্টের সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। পত্নীতলা উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলামের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের সমাপনী খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পত্নীতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার।

এসময় উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পোল্লাদ কুমার কুন্ডু, একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুকুমার চন্দ্র দাস, পত্নীতলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধরী, ক্রিয়া সম্পাদক মোকলেছুর রহমান, নির্মইল ইউপির চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ অন্যান্য স‚ধীজন, সাংবাদিকবৃন্দ, খেলোয়ারবৃন্দ প্রম‚খ।

সমাপনী খেলায় নজিপুর পৌরসভা দল নির্মইল ইউপি দলকে ৪-০ গোলে পরাজিত করে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। উল্লেখ্য গত ১১ মে প্রধান অতিথি হিসাবে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এই টুর্নামেন্টে নজিপুর পৌরসভা সহ ১১ইউপির সর্বমোট ১২টি দল অংশ গ্রহন করে।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit