মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

রাণীশংকৈলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৪৩ Time View
রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার ১৯ মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (অনুর্ধ ১৭,বালক ও বালিকা) প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার( ভূমি) ইদ্রজিত সাহা,বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান।

এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় ওই টুর্নামেন্টে দলসমূহের যথাযথ প্রস্তুতি ও নিজস্ব জার্সি নিয়ে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের কে বলা হয়। প্রসঙ্গত, আগামি সোমবার ২৭;মে  রাণীশংকৈল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit