মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগর থেকে ৩৩ রোহিঙ্গা আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২০৪ Time View

ডেস্ক নিউজ : সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগর থেকে নারী ও শিশুসহ ৩৩ জন রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে ‘বানৌজা আলী হায়দার’ নামে নৌবাহিনীর জাহাজ। নৌ বাহিনীর সেন্টমার্টিন স্টেশনের গোয়েন্দা কর্মকর্তা রাকিব জানান, সবার চোখ ফাঁকি দিয়ে সাগরপথে ট্রলারবোঝাই একটি রোহিঙ্গার দল মালয়েশিয়া পাড়ি দিচ্ছিল। সেন্টমার্টিন দ্বীপে উত্তর-পশ্চিমে দুই নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় মালয়েশিয়াগামী একটি ট্রলারে ৫ মাঝিমাল্লাসহ ৩৩ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের মধ্যে ১৩ জন নারী, ১৪ পুরুষ ও একজন শিশু। তারা সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। এদিকে, উদ্ধার মালয়েশিয়াগামী ৫ মাঝিমাল্লাসহ ৩৩ জন রোহিঙ্গাকে কোস্টগার্ডের তত্ত্বাবধানে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে নিয়ে এসে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়।

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit