শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

১৫ বছরের ইতিহাসে বিরল যে ঘটনার সাক্ষী হল আইপিএল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৫০ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএল-এর ইতিহাসে এমন ঘটনা এই প্রথম হল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) চলতি মৌসুমে ১৫ বছরে পা রেখেছে, আর এই মৌসুমে এমন এক কাণ্ড ঘটেছে, যা আগে কখনওই হয়নি। আইপিএল-এর ইতিহাসে এই প্রথম মুম্বাই, চেন্নাই এবং কলকাতা- টুর্নামেন্টের সব থেকে সফল তিনটি দলের একটিও লিগের প্লে-অফে উঠতে পারেনি। 

বুধবার মুম্বাই-এর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচে নাইটদের মাত্র দুই রানে পরাজিত করেছিল কেএল রাহুলদের লখনউ। এদিন টস জিতে প্রথম ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ২১০ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। ডি’কক করেন ৭০ বলে অপরাজিত ১৪০ রান ও রাহুল করেন ৫১ বলে অপরাজিত ৬৮ রান। জবাবে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে কলকাতা করে ২০৮ রান। নাইটদের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন শ্রেয়াস আইয়ার। নীতিশ রানা করেন ২২ বলে ৪২ রান ও রিঙ্কু সিং করেন ১৫ বলে ৪০ রান।

এদিন কলকাতা হেরে যাওয়ার পরই ইতিহাস হয়ে গেল আইপিএল-এ। এর আগে অর্থাৎ আইপিএল-এর ১৪টা মৌসুমে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স অথবা কলকাতা নাইট রাইডার্স আইপিএল-এর প্লে-অফ খেলেছে। কিন্তু এবার অংকটা বদলে গেল। এই প্রথম গ্রুপ লিগ থেকেই ছিটকে গেল লিগের সফল এই তিন দল। আগেই প্লে-অফ থেকে ছিটকে গিয়েছিল মুম্বাই, পরে চেন্নাই এই লড়াই থেকে ছিটকে যায়। এবার কলকাতাও প্লে-অফের যোগ্যতা হারাল। ফলে ইডেন গার্ডেন্সে এই তিন দলকে ২০২২ আইপিএল-এর প্লে-অফ খেলতে দেখা যাবে না।

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit