মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ  দুর্যোগে দুর্গত মানুষের পাশে রাঙামাটি ছাত্রদল, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার বিতরণ ডোমারে খালের পানি প্রবাহ বন্ধ করায় হাজার হাজার একর জমি অনাবাদি থাকার আশংকা মেসি-সালাহর লড়াই মোবাইলে দেখবেন যেভাবে

‘সরকারিভাবেই সিলেটের বন্যার্তদের সার্বিক সহায়তা দিতে হবে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : টানা ভারি বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে বন্যার্ত মানুষের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, প্রায় এক সপ্তাহ ব্যাপী বন্যায় সিলেটের পানিবন্দি মানুষ সীমাহীন দুর্ভোগে দিনাতিপাত করছে। ইতোমধ্যেই অনেক পরিবারেই খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দিন এনে দিন খায় এমন মানুষের সংসারে হাহাকার উঠেছে। পাশাপাশি সিলেটের বিভিন্ন ইউনিয়নেও বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। তাই প্রয়োজনীয় ত্রাণ ও অর্থ সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিবৃতিতে সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের এগিয়ে আসতে আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit