শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা দুর্গাপূজায় দেশবাসীকে জিএম কাদেরের শুভেচ্ছা, সম্প্রীতি জোরদারের আহ্বান দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা, যা জানা গেল

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরেই ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত এই দলে পরিবর্তন এসেছে মাত্র একটি। চোটের কারণে ছিটকে পড়েছেন পেসার শরিফুল ইসলাম। এছাড়া প্রথম টেস্টের বাকি ১৬ সদস্যের সবাই আছেন দ্বিতীয় টেস্টের দলে। নতুন করে কাউকে ডাকা হয়নি টেস্ট স্কোয়াডে।

২৩ মে থেকে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি। চলমান চট্টগ্রাম টেস্টের মত এই ম্যাচটিও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

ঢাকা টেস্টের এই দল ঘোষণার সময় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে প্রথম টেস্টের পঞ্চম দিনের খেলা। এই ম্যাচে ব্যাট করার সময় একটি বাউন্সারে হাতে আঘাত পান পেসার শরিফুল। যে কারণে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে বল করতে পারছেন না তিনি।

শুধু তা-ই নয়, অনাহূত এই চোট শরিফুলকে ছিটকে দিয়েছে গোটা সিরিজ থেকেই।

এক নজরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের স্কোয়াড
মোমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসাইন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, মোসাদ্দেক হোসাইন সৈকত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসাইন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম।

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit