বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর গ্রীন রোডের বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়া প্যাসিফিকের ৭ তলা থেকে পড়ে ইমাম হোসেন (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে সাত তলা থেকে পড়ে যান ওই ছাত্র। 

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই দুঘর্টনার পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সেই ফুটেজ থেকে ধারণা করা হচ্ছে ওই শিক্ষার্থী ৭ তলা থেকে নিজেই লাফ দিয়েছেন।

জানা গেছে, ইমাম হোসেনের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে পূর্ব রাজাবাজারের একটি মেসে থাকতেন তিনি। ইমাম হোসেন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করতেন। 

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit