সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

মুন্সিবাজারে উপ-শাখা উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৮৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : পূবালী ব্যাংক লিমিটেড সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান বলেছেন, শুধু অভিজাত বানিজ্যিক এলাকায় নয়, দেশের প্রত্যন্ত জনপদে আর্থিক সেবার হাত বাড়িয়ে দিয়েছে পূবালী ব্যাংক। যাতে করে প্রান্তিক ব্যবসায়ীরা ব্যাংকিং সুবিধা নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারেন। চা-য়ের শহর মৌলভীবাজারের মুন্সিবাজার উপ-শাখা আজ থেকে এই অঞ্চলের ব্যবসায়ীদের সেই সুবিধা প্রদান করবে। তিনি পূবালীর সেবা গ্রহণ করতে কমলগঞ্জবাসীর প্রতি আহ্বান জানান।

তিনি (১৮ মে) বুধবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে পূবালী ব্যাংক লিমিটেড এর উপ-শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ব্যাংকের কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক হামিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্যাংকের মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক ফজলুল কবীর চৌধুরী এবং মৌলভীবাজার রিজিওনাল অফিসের এজিএম ড. মোহাম্মদ আবু তাহের। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুন্সিবাজারের ব্যবসায়ী, ব্যাংকের গ্রাহক এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit