শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

সিলেটে সাদিক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড ১ জনের যাবজ্জীবন কারাদন্ড

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৭৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে হাফিজ সাদিকুর রহমান সাদিক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড এবং একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়াও রায়ে দন্ডপ্রাপ্ত ৪ জনকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডেরও নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতে গত ১৭ মে মঙ্গলবার বিচারপতি আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এডভোকেট পিপি নওশাদ আহমদ চৌধুরী। এডিশনাল পিপি এডভোকেট জোবায়ের বখত জুবের গণমাধ্যমের মাধ্যমে খবরটি নিশ্চিত করে জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, সৈয়দা রাখা বেগম, আলী হোসেন ও রেজওয়ান ওরফে রেদওয়ান। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী হলেন খালিকুজ্জামান লায়েক, সৈয়দা রাখা বেগম ও খালিকুজ্জামান লায়েক বর্তমানে পলাতক রয়েছেন।

তিনি জানান, ২০১৫ সালের অক্টোবরে এই হত্যাকান্ডটি সংঘটিত হয়। মামলার বিবরণের বরাত দিয়ে তিনি জানান, সিলেট সদর উপজেলার নোয়াগাঁও এলাকার সাদিকুর রহমান সাদিক ও সৈয়দা রাখা বেগম নগরীর কালীবাড়িস্থ পীর মঞ্জিলে বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছিলেন। সে সময় দুই পরিবারের অমতে তাদের অবস্থান থাকায় দেখা দেয় পারিবারিক কলহ। এক পর্যায়ে সাদিকের পরিবার থেকে তাদের সম্পর্ক মেনে নিতে অসম্মতি জানালে সৈয়দা রাখা বেগম তার সহযোগী সাজাপ্রাপ্ত অন্য আসামীদের নিয়ে এই হত্যাকান্ডটি ঘটান।

মালার বাদি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী ও এডভোকেট কবির আহমদ বাবর। মামলার বাদীপক্ষের কাওছার আলী তিনজন আসামীর মৃত্যুদন্ডাদেশ ও একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও চার আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডের নির্দেশ প্রদান করার মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে মহামান্য আদালত এর প্রতি কৃতজ্ঞতা জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit