মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম
১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন তাহিরপুরে ইজারাবীহিন শান্তিপুর- মাহরাম নদী থেকে ১১ মাসে অর্ধ কোটি টাকা বালু লুট মাদকমুক্ত সমাজ গঠন ও যুবকদের খেলার মাঠে ফেরাতে : ডেপুটি স্পিকারের উদ্যোগ ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৪৮ শিক্ষার্থী ও ২ শিক্ষক চৌগাছায় ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ  আটক ২  ঢাবিতে ‘বার্ষিক ল’ লেকচার ২০২৬’ অনুষ্ঠিত চৌগাছায় নারিকেল গাছ থেকে পড়ে জামায়ের মৃত্যু  চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

খালিয়াজুরীতে শিশু হত্যায় কেউ গ্রেপ্তার হয়নি

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২০৫ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলায় পাঁচ বছরের শিশু সাহিদা আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় হয়েছে। সোমবার বিকেলে শিশুটির মা রোজিনা আক্তার বাদী হয়ে প্রতিবেশী ইউসুফ মোল্লা ও সুলতান মোল্লার নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২কয়জনের বিরুদ্ধে খালিয়াজুরী থানায় এ মামলা করেন। তবে ওই হত্যাকান্ডের ঘটনায় মঙ্গলবার বিকেল পর্যন্ত তিনদিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।জানা গেছে, জেলার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের দেলোয়ার হোসেন দিলুর সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশী ইউসুফ মোল্লার জমি সংক্রান্ত বিরোধ চলছিল।

এরই জের ধরে দিলুর মেয়ে শিশু সাহিদা আক্তারকে দুর্বৃত্তরা ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। রোববার সকালে বাড়ির পাশে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকান্ড হতে পারে।খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, বাড়ির পাশ থেকে লাশ উদ্ধারের তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তের পর এ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে কে বা কারা হত্যাটি করেছে।

 

কিউএনবি/অনিমা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit