মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ফাঁড়িতে হামলার আসামী গ্রেপ্তার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৫১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থাপনায় হামলার অভিযোগে দায়ের হওয়ার মামলার আসামী মো. ওয়ারেসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে পৌর এলাকার কাজীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওয়ারেস ওই এলাকার আজিজুল ইসলামের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ২০২১ সালের ২৬ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক ভাংচুর ও তান্ডবের ঘটনা ঘটে। এ সময় পৌর এলাকার ২নং পুলিশ ফাঁড়িসহ সরকারি স্থাপনা ভাঙচুরের মামলায় ওয়ারেসকে আসামীকে করা হয়। গ্রেপ্তারের পর ওয়ারেসকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit