মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত বেড়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৫০ Time View

ডেস্কনিউজঃ দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত রয়েছে।

সারাদেশে ২৪ ঘণ্টায় ৩৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৯ জনে জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ।

সোমবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৬৩৯ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৭৯২টি এবং পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৯০টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯০ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

বিপুল/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit