শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম

চমৎকার ব্যাটিং নৈপূন্যে দিন শেষ করল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১২৬ Time View

ডেস্কনিউজঃ শ্রীলঙ্কার প্রথম ইনিংস প্রত্যাশিত সীমার মাঝেই থামানো গেছে। এখন প্রয়োজন বাংলাদেশি ব্যাটারদের সেরা পারফর্মেন্স। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে আজ সেটাই করে দেখালেন দুই ওপেনার তামিম ইকবাল এবং মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় দিন শেষে ১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৭৬ রান।

তামিম ৩৫* এবং মাহমুদুল ৩১* রানে অপরাজিত আছেন। শেষ বেলা হলেও ভালোই ব্যাট চালিয়েছেন তামিম-মাহমুদুল। ওভারপ্রতি রান উঠেছে ৪ করে। তামিম ৪টি এবং মাহমুদুল ৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন। এই ১৯ ওভারের মাঝেই চার বোলার ব্যবহার করেছে শ্রীলঙ্কা। তবে সাফল্য আসেনি। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩২১ রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে আছে ১০ উইকেট।

এর আগে ৩৯৭ রানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়। অ্যাঞ্জেলো ম্যাথুজ করেন ১৯৯ রান। তাকে সাকিব আল হাসানের তালুবন্দি করেই লঙ্কানদের ইনিংসের ইতি টেনে দেন তরুণ স্পিনার নাঈম হাসান। ইনিংসে ২২ বছর বয়সী নাঈমের সংগ্রহ ৬ উইকেট। ৩০ ওভার বল করে ৪টি মেডেনসহ তিনি দিয়েছেন ১০৫ রান। এছাড়া ৩৯ ওভারে ১২ মেডেনসহ মাত্র ৬০ রানে ৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। তাইজুল নিয়েছেন ১টি।

কিউএনবি/বিপুল/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৫.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit