রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : নাটোরের সিংড়ায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুর রহমান (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বিনগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। বিনগ্রাম এলাকার মোস্তফা কামালের ছেলে সাইদুর রহমান বামিহাল রহমত ইকবাল ডিগ্রি কলেজের একাদ্বশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, আকবর হোসেনের ছেলে জাকির তার পুকুরে শিয়ালের উৎপাত এবং মাছ চুরি রোধে পানিতে বিদ্যুতের তার রেখেছিলেন। সোমবার সকালে ওই পুকুরে মরা মাছ ভাসতে দেখে তা তুলতে যান সাইদুর রহমান। এসময়  পুকুরে পাতা বিদু্যতের তারে জড়িয়ে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit