মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

নেশার ইনজেকশনসহ গ্রেফতার ৫৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৬৫ Time View

ডেস্ক নিউজ : ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ অন্তত ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে তাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার ভোর ৬টা থেকে সোমবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৮৩৬ পিস ইয়াবা বড়ি, ৫৪ কেজি ৮৯৭ গ্রাম গাঁজা, ৭০ গ্রাম ২০ পুরিয়া হেরোইন ও ৯টি নেশাজাতীয় ইনজেকশন ‍উদ্ধার করা হয়েছে।  গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit