মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

জাপানি দুই শিশুর বাবার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : আদালতের নির্দেশ অমান্য করায় জাপানি দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার বাবা বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেছেন শিশু দুটির মা জাপানি নাগরিক নাকানো এরিকো।

সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এ আবেদন করা হয়েছে। আদালত আবেদনটি শুনানির জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। 

আপিল বিভাগের নির্দেশনা রয়েছে দুই শিশু মায়ের সঙ্গে বারিধারায় থাকবেন। বাবা শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন। এ নির্দেশনা অমান্য করে ইমরান শরীফ জোর করে মাঝে মাঝেই শিশুদের নিয়ে বাইরে যান, এ কারণে আদালত অবমাননার আবেদন করেছেন বলে জানিয়েছেন জাপানী ওই নারী। 

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে রায় দেন আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে দেওয়া হাইকোর্টের রায় বাতিল করা হয়।

এই সময়ে নাকানো এরিকো শিশুদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না। বাবা ইমরান শরীফ শিশুদের সঙ্গে দেখা করতে পারবেন বলে রায়ে বলা হয়।

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit