রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

নুরের বিরুদ্ধে থানায় ছাত্রলীগের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৬০ Time View

ডেস্কনিউজঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করা হয়েছে

রোববার (১৫ মে) রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের ঢাকা আইন জেলা শাখার সাধারণ সম্পাদক এম সাচ্ছু আহমেদ এই অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে বলা হয়, শনিবার নুরের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। যেখানে শ্রীলঙ্কার বর্তমান প্রেক্ষাপট ভবিষ্যতে বাংলাদেশের হতে পারে উল্লেখ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে আপত্তিকর কথা বলা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান ঢাকা আইন জেলা ছাত্রলীগের এই সাধারণ সম্পাদক।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র অফিসারদের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, আমিও শুনেছি বিষয়টা। আমার নামে ফেসবুকে অনেকগুলো পেজ খোলা হয়েছে। এর আগে আমি এ বিষয়ে দুইবার জিডিও করেছিলাম। যে পেজ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করা হয়েছে, তা খুবই আপত্তিকর। আমার নামে ভুয়া পেজ থেকে যারা এসব পোস্ট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

কিউএনবি/বিপুল/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ১১.৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit