মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

পার্বতীপুরে ১৯ জনের বিভিন্ন মেয়াদী কারাদণ্ড ও অর্থদণ্ড

আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৬৪ Time View
আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে সংঘবদ্ধ ভাবে আবাদী জমির ফসল বিনষ্ট করার অপরাধে ১৯ জনের বিভিন্ন মেয়াদী কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক। গত শনিবার (১৪ মে) রাত ১২ টায় পার্বতীপুরের পূর্বকুঠি পাড়া গ্রামে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা এই শাস্তি প্রদান করেন। রবিবার দুপুরে দন্ডপ্রাপ্তদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, শনিবার রাতে পার্বতীপুর উপজেলার ১ নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের পূর্বকুঠি পাড়া গ্রামের আরজু আরার কাছ থেকে আদি নেয়া জমিতে একই গ্রামের নুরু মিয়া ১৪ শতক জমিতে ভূট্টার চাষ করে। বর্তমানে ভূট্টাগুলো ফলন্ত অবস্থায় আছে। এরই মাঝে জমির অংশিদার বলে দাবীদার মঞ্জুরুল হোসেন রঞ্জু পূর্ব শত্রুতার জের ধরে দলবল নিয়ে হামলা চালিয়ে জমিতে আবাদকৃত ভূট্টা তছনছ করে। খবর পেয়ে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে হামলাকারীদের আটক করে।

পরে জানতে পেরে পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হামলাকারীদের ১৯ জনকে ১৫ দিন থেকে ১ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদী বিনাশ্রম কারাদন্ড ও নগদ ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছে মঞ্জুরুল হোসেন (৪২), মাহমুদুর রহমান (৩৩), মাহবুর রহমান (৪১), লাব্বাইক (২৫), সোহাগ বাবু (১৯), খাবিরুল ইসলাম (৩৪), মিষ্টার (২৩), হানিফ ইসলাম (৩৫), আক্তার হোসেন (৩৮), শামীম হোসের (২৩), ময়েন উদ্দিন (৩৮), মাহফুজুর রহমান (১৯), মোখলেছুর রহমান (৩৮), মঞ্জুরুল ইসলাম (২৩), মেনহাজুল ইসলাম (২৮), আনোয়ার হোসেন বাবু (৩২), সোহেল রানা (২১), বুলবুল আনোয়ার (২৭) ও মাসুদ রানা (২৮), এদের সবার বাড়ী পার্বতীপুর উপজেলা পলাশবাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া ও মন্ডলপাড়ায়। দন্ডপ্রাপ্তদের রোববার দুপুরে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পার্বতীপুর মডেল থানা সুত্রে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit