শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর মেসিকে নতুন রূপে দেখছি, সে পুরো দলকে কাঁধে তুলে নিয়েছে: ইয়াসিন বুনু পিস্তল উপহার দিয়ে ন্যাটো নেতাদের বিপদে ফেললেন এরদোয়ান খামেনির শেষ জানাজায় ইমামতি করলেন ১০১ বছরের আয়াতুল্লাহ হামেদানি ২৪ ঘণ্টায় ১১ বিলিয়ন ব্যারেল তেল সরিয়ে নিল ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে অংশ নেয় ৪ কোটি ৩০ লাখ মানুষ: প্রেস টিভি

পি কে হালদারকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্কনিউজঃ ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া দেশের আর্থিক খাতের অন্যতম শীর্ষ দখলদার ও খেলাপি প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

কূটনীতিক সূত্র জানায়, শনিবার (১৪ মে) উত্তর চব্বিশ পরগনার একটি আদালতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।

এর আগে ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে পি কে হালদারকে গ্রেপ্তার করে ভারতের অর্থ-সংক্রান্ত কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)।

সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের অন্তত ৯টি স্থানে পি কে হালদার ও তার কিছু সহযোগীর বিভিন্ন সম্পত্তিতে একযোগে অভিযান চালিয়েছে ইডি। তারা কয়েকটি অভিজাত বাড়িসহ বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছেন। বাড়িগুলো থেকে জমির দলিলসহ গুরুত্বপূর্ণ অনেক নথি উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গে পিকে হালদারের ২০ থেকে ২২টি বাড়ি আছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, পিকে হালদারের অর্থ আত্মসাতের অভিযোগে এ পর্যন্ত ৩৪টি মামলা হয়েছে। তার সহযোগীসহ বিভিন্ন পর্যায়ের ১২ জনকে গ্রেপ্তারও করেছে দুদক। এদের মধ্যে ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

কিউএনবি/বিপুল/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ ১১.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit