মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

ব্যালটেই ভোট চুরি, ইভিএমে হবে ডাকাতি: শামা ওবায়েদ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১৫২ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি :ব্যালটে এক ঘন্টায় যত ভোট চুরি করা যায় তার চেয়ে দ্বিগুন ভোট ইভিএমে ৫ মিনিটে ডাকাতি করা সম্ভব। তাই আগামী নির্বাচনে নির্বাচন কমিশন ইভিএমের ব্যবহার করতে চায়। আমরা ইভিএম মানিনা। শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এ কথা বলেছেন।

তিনি আরো বলেছেন, দেশব্যাপি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে। ডা. মঈন খান ও খন্দকার মোশারফের মতো সিনিয়র নেতৃবৃন্দও এই হামলা থেকে বাদ পড়েনি। ২ কোটি টাকা দুর্নীতির অভিযোগ আজ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার কারাগারে। আর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যুবলীগের সভাপতি স¤্রাট আজ বাইরে। এই সরকারের সময় ৩৫ লাখ বিএনপির নেতাকর্মী মামলার আসামী। হাজার হাজার নেতাকর্মী নিখোজ হয়ে পরে লাশ হয়ে ফিরেছে। এই দেশে কেউ নিরাপদ না। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আবারও বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। অত্যাচারী, ফ্যাসিবাদি ও দুর্নীতিবাজ সরকার পতনের আন্দোলন শরীয়তপুর থেকেই গড়ে তোলার আহবান জানিয়ে নেতাকর্মীদের মধ্যকার বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা প্রদান করেন তিনি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, শরীয়তপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম শাহ, সিরাজুল হক মোল্যা, সাঈদ আহমেদ আসলাম, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।একই সাথে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদারের সভাপতিত্বে শরীয়তপুর মডেল টাউনে বিক্ষোভ মিছিল ও প্রদতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ফকির, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, যুব বিষয়ক সম্পাদক ইজাজুল ইসলাম মামুন, জেলা যুবদলের সভাপতি আরিফ উজ্জামান মোল্যা প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit