মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥ ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন গুতেরেসের বিদায়ী ভাষণে গাজা, এআই ও নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের তাগিদ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের

দেশব্যাপি আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শরীয়তপুরে বিএনপির বিক্ষোভ

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১২৭ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা এবং দেশব্যাপি আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি। শনিবার বেলা ১১টায় জেলা শহরের মডেল টাউনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন ফকির, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন বাদল, যুব বিষয়ক সম্পাদক ইজাজুল ইসলাম মামুন, জেলা যুবদলের সভাপতি আরিফ উজ্জামান মোল্যা।

এই সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর খলিলুর রহমান খান, বিএনপি নেতা নয়ন সরকার, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান, সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর, জেলা জাসাস সভাপতি এডভোকেট সুলতান নাসির, বিএনপি নেতা ইসহাক মাদবর, যুবদল নেতা রফিকুল ইসলাম পিন্টু, আলী হোসেন মোল্যা, লিয়াকত খান, মিজান ঢালী, জাহাঙ্গীর সরকার, শওকত, রুবেল, আলী হোসেন, রুবেল শেখ, সেলিম হাওলাদার, স্বোচ্ছাসেবক দল নেতা সুমন আকন, ছাত্রদল নেতা জাহিদ হাসান মান্নান, রিংকু তালুকদার, আফজাল খান, মাসুদ আলম, বাবু প্রমূখ।

সভাপতির বক্তব্যে মাহবুব আলম তালুকদার বলেন, এই সরকারের জুলুম নির্যাতনে বিএনপি নেতা-কর্মীদের ঘরে থাকার উপায় নেই। মানুষের অভয় আশ্রম ঘরে ঢুকেও তারা নির্যাতন করে। এক কথায় দেশে নৈরাজ্য বিরাজ করছে। এদের আর সহ্য করা হবে না। বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করব। প্রতিদিনই দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এই সরকার ক্ষমতায় থাকলে দেশে গণতন্ত্র বলতে কিছুই থাকবে না। আমরা এই সরকারের নৈরাজ্যকে প্রতিহত করব।

 

 

কিউএনবি/আয়শা/১৪.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit