বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

প্রাথমিকে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন ২ জুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্টস কাউন্সিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী ২ জুন সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন হবে।

বৃহস্পতিবার (১২ মে) রাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. নজরুল ইসলামের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১৪ থেকে ১৬ মে সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা এ বিষয়ে প্রধান শিক্ষকদের সংশ্লিষ্ট বিষয়ে অবহিত করবেন। ১৭ থেকে ২১ মে বিদ্যালয় পর্যায়ে শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের নিয়ে অবহিতকরণ সভা হবে। ২২ মে নিয়োগ করা হবে নির্বাচন কমিশনার। ২৩ মে ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

আরও বলা হয়, ২৪ মে মনোনয়ন আহ্বান, ২৮ মে মনোনয়ন জমা, ২৯ মে মনোনয়ন বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ৩০ মে মনোনয়ন প্রত্যাহার এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। ২ জুন সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে।

২০১০ সালে সর্বপ্রথম স্টুডেনস কাউন্সিল নির্বাচন হয়। ওই বছর ১৯ জেলার ২০টি উপজেলার ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়। এই স্টুডেন্টস কাউন্সিলের কার্যক্রম স্থানীয় জনসাধারণ, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মাঝে বিপুল আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। ২০১১ সালে সারা দেশে ৭৪১টি বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কাউন্সিল গঠিত হয়। এর পর ২০১২ সালে সারা দেশে ১৩ হাজার ৫৮৩টি বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন হয়।

২০১৩ সালে স্টুডেন্টস কাউন্সিলের কার্যক্রমকে বিস্তৃত করতে সব জেলা-উপজেলায় সব প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত হয়। কিন্তু, নানা জটিলতায় তা আর সম্ভব হয়নি।

কিউএনবি/অনিমা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/রাত ৯:৪১

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit