মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

দিনাজপুরের কাহারোল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ২০২ Time View
মোঃ নাজমুল ইসলাম (মিলন) দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। কাহারোল উপজেলা পরিষদ চত্বরে ১২মে বেলা ১২ টায় সম্মেলন অধিবেশন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিতর মাধ্যমে বিকাল ৫ টায় সম্মেলন অধিবেশন শেষ হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার। 
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মত দেশ প্রেমিক আর কেউ নেই। তবুও তার পিতার মত তাকে একাধিবার হত্যার চেষ্টা করা হয়েছে। কিন্ত পচাত্তরে বঙ্গবন্ধুর পাশে খন্দাকার মোশতাকরা ছিল আর বর্তমানে শেখ হাসিনার পাশে আমরা আছি। কোন অপশক্তিই শেখ হাসিনার কোন ক্ষতি করতে পারবে না। তাই নিজেদের ভিতর কোন্দল সৃস্টি করে আওয়ামী লীগের সুনাম নষ্ট করবেন না। কাহারোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, দেশকে কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর জন্য আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে দেশের ১৮ কোটি মানুষের সার্থে। 

এর আগে কাহারোল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সকাল সাড়ে ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়অমীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন করা হয়। ত্রি-বার্ষিক কাউন্সিলে এ,কে,এম ফারুক পূনরায় সভাপতি এবং আব্দুল লতিফ সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। 

কিউএনবি/অনিমা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit