বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে আম বোঝাই পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ১৯৭ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : য়পুরহাটে আমবোঝাই পিকআপ ও একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টায় জয়পুরহাট-হিলি সড়কের বাগজানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পাঁচবিবি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের কেবিন কেটে পিকআপ চালকের লাশ উদ্ধার করেন। তবে বাসটির কোনো যাত্রী হতাহত হননি।

নিহত চালকের নাম শরীফ রহমান (৩০)। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন পাঁচবিবি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ব্যবস্থাপক রতন হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, আমবোঝাই পিকআপ ভ্যানটি হিলির দিকে যাচ্ছিল। হিলি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসটি জয়পুরহাটের দিকে যাবার পথে বাগজানা বাজারে আমবোঝাই পিকআপ ভ্যান ও হানিফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আমবোঝাই পিকআপ ভ্যানের সামনের কেবিনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পিকআপ ভ্যানচালক কেবিনের ভেতর আটকা পড়েন।

খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে পিকআপ ভ্যানের কেবিনের সামনের অংশ কেটে আমবোঝাই পিকআপ ভ্যানের চালকের মরদেহ উদ্ধার করেন। তবে হানিফ পরিবহন বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা কেউ হতাহত হননি।  পাঁচবিবি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ব্যবস্থাপক রতন হোসেন বলেন, আমবোঝাই পিকআপ ভ্যান ও ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ই মে, ২০২২/৩০ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit