রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

অন্ধ্র প্রদেশে আঘাত হানতে যাচ্ছে অশনি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল ঘূর্ণিঝড় অশনি ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে স্থানীয় সময় বুধবার মধ্যরাতে আঘাত হানতে যাচ্ছে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে। ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার প্রদীপ কুমার জেনা বলেন, আজ (বুধবার) মধ্যরাতে ঘূর্ণিঝড় ‘অশনি’ অন্ধ্রপ্রদেশের কাকিনাডা এলাকা থেকে আবার বঙ্গোপসাগরে ফিরে আসতে শুরু করবে। তাই ওড়িশায় তেমন বড় সমস্যা হবে না। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হবে। রাজ্যের কিছু জায়গায় ভারি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন তিনি। 

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে বাংলাদেশসহ ভারতেরের উপকূলীয় এলাকাগুলোতে। নদীতে জোয়ারের পানি বেড়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের বেশ কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দমকা বা ঝড়ো হাওয়া বৃদ্ধি পাচ্ছে। সারা দেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে হচ্ছে ভারি বৃষ্টিও। ভারতের আবহাওয়া বিভাগ  জানিয়েছে, অন্ধ্রপ্রদেশের  কাকিন্দা উপকূলে জারি করা হয়েছে ১০ নম্বর সতর্কতা। কয়েকটি অঞ্চলে জারি রয়েছে ‘রেড এলার্ট’। ঝড়ের প্রভাবে এসব অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অঞ্চলগুলোতে। অশনির প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি অব্যাহত রয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও বেশ কিছু অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা।এদিকে বাংলাদেশের আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে। চট্টগ্রাম বন্দর চ্যানেলে অবস্থানরত সব লাইটার জাহাজকে সদরঘাট ও শাহ আমানত ব্রিজ এলাকায় যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৈরি আবহাওয়ায় মোংলা বন্দরে পণ্য বোঝাই ও খালাস কার্যক্রম ব্যাহত। সুন্দরবন সংলগ্ন সাগর-নদীতে মাছ ধরার ট্রলার ও নৌকা এরইমধ্যে তীরে ফিরে এসেছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit