বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর বৃহস্পতিবার থেকে খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে, গত ২২ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হয় প্রাথমিক বিদ্যালয়ে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সোমবার রাতে শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ক্লাসের আগে সমাবেশসহ সাত নির্দেশনা দিয়ে নির্দেশনা জারি করেছে।

এদিকে, স্কুল খুললেও নতুন নির্দেশনার মধ্যে রয়েছে—এক শিফট-বিশিষ্ট বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত এবং বৃহস্পতিবার দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি- সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি- সকাল ৯টা থেকে বেলা সোয়া ৩টা পর্যন্ত পাঠদান কার্যক্রম চলবে।)

অপরদিকে, দুই শিফটের বিদ্যালয়ে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি: সকাল ৯টা থেকে বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলমান থাকবে।

এক শিফট-বিশিষ্ট বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা এবং দুই শিফট-বিশিষ্ট বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে।

এক শিফট-বিশিষ্ট বিদ্যালয়ে দৈনিক সমাবেশ সকাল ৯টা থেকে সকাল ৯টা ২৫ মিনিট পর্যন্ত এবং দুই শিফট-বিশিষ্ট বিদ্যালয়ে দৈনিক সমাবেশ বেলা সাড়ে ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।  

প্রধান শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে রুটিন প্রণয়নপূর্বক সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন গ্রহণ করবেন।

ঢাকা মহানগরীর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচির ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১৯ সালের ২৯ জানুয়ারির পরিপত্রটি অনুসরণ করতে হবে। এ ছাড়া শিখন ঘাটতি পূরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

কিউএনবি/অনিমা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit