বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদে ছোঁড়া হুতির ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের যেভাবে আটক হলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত? লাশের ওপর দিতে পতিত ফ্যাসিস্ট আবারও ফিরতে চায় : রিজভী তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে: প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করে দেবে সরকার : ডিএনসিসি প্রশাসক দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় ২ লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার

জয়পুরহাটে জেলা প্রশাসকের অসারণের দাবীতে বিক্ষোভ মিছিল

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ২২২ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এড. সামছুল আলম দুদুকে অবমাননার প্রতিবাদে জেলা প্রশাসকের অপসারণ দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগের নেতা-কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। আজ দুপুর ১২টায় তৃণমূল আওয়ামীলীগের ব্যানারে শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের  সড়ক প্রদক্ষিণ করে। এসময় জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভিন্ন রকম শ্লোগান  দিয়ে তার অপসারণ দাবী করা হয়।  এছাড়ও জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জুয়েল মোবারকেরও অপষরনের দাবী জানান বিক্ষোভকারীরা।

আকস্মিক এই মিছিলের জন্য শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। গত সোমবার আধুনিক জেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন এবং পাঁচবিবিতে মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধনীতে স্থানীয় সংসদ সসদ্য কোন অতিথি করা হয়নি অথচ সেখানে জেলা প্রশাসক অতিথি ছিলেন। আওয়ামীলীগের কয়েকজন তৃণমূল নেতা জানান, পদাধিকার বলে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য কিন্তু তাকে সেই অনুষ্ঠানে আমন্ত্রন জানানো  হয়নি।

একই দিনে  পাঁচবিবিতে মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে  স্থানীয় অনেক নেতা-কর্মীকে আমন্ত্রন জানানো হলেও চিঠি বা ব্যানারে সংসদ সদস্যর নাম  না রাখায়  সংসদ সদস্যকে যথেষ্ঠ অপমান এবং অবমাননা করা হয়েছে বলে তৃণমুল নেতা-কর্মীরা এই বিক্ষোভ ও আন্দলনের ডাক দেন।

কিউএনবি/অনিমা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit