রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

কোভিডে বিশ্বে আজও মৃত্যু হাজারের নিচে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩ লাখ ২৩ হাজার ৮৭৯ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৯৯৩ জনের।

মঙ্গলবার (১০ মে) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে ফ্রান্স। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, ব্রাজিল ও থাইল্যান্ড। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫১ কোটি ৭৬ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৭৭ হাজার।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ কোটি ৭৬ লাখ ৭ হাজার ৩০৬ জন। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৭৭ হাজার ৬১৫ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০২ জন এবং শনাক্ত হয়েছেন ৪৭ হাজার ৪৪১ জন। 

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩৫০ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের। 

ইতালিতে আক্রান্ত ১৭ হাজার ১৫৫ জন এবং মৃত ৮৪ জন। রাশিয়ায় আক্রান্ত ৫ হাজার ৩০ জন এবং মৃত্যু ১০৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ২০ হাজার ৬০১ জন এবং মৃত্যু ৪০ জন। ফ্রান্সে মৃত ১৩২ জন এবং আক্রান্ত ৭ হাজার ৩৫৪ জন। ব্রাজিলে মৃত ৫৯ জন এবং আক্রান্ত ৯ হাজার ৭০৯ জন। অস্ট্রিয়ায় মৃত ৪ জন এবং আক্রান্ত ৪ হাজার ১৩৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

কিউএনবি/অনিমা/১০ই মে, ২০২২/২৭ বৈশাখ, ১৪২৯/সকাল ৯:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit