বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ ‎লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় ৬ দফা দাবিতে সাংবাদিকদের স্মারকলিপি পেশ

শান্তা ইসলাম শান্তা ইসলাম, নেত্রকোনা
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ২০৫ Time View

শান্তা ইসলাম শান্তা ইসলাম, নেত্রকোনা : নেত্রকোনায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা গতকাল সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। স্মারক প্রদানকারী সাংবাদিকরা জানান, বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সরকার।

আর সরকারের সেই লক্ষ্য বাস্তবায়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে সারাদেশের ন্যায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন নেত্রকোনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। কিন্তু অবাধ তথ্য প্রবাহের এই যুগে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমগুলোর চেয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ও ন্যায্য অধিকার বিবেচনায় অনেকাংশেই পিছিয়ে আছে অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা। অনলাইন প্রেসক্লাবের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের একটি ফ্লোর বরাদ্দসহ ৬ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান স্মারকলিপি গ্রহন করেন।

তৃণমূল পর্যায়ে পরিশ্রম করে দক্ষতার সহিত সংবাদ সংগ্রহ থেকে শুরু করে বস্তুনিষ্ট সংবাদ প্রচারের দ্বায়িত্ব পালনে অগ্রণী ভুমিকা রেখে চললেও কখনো কখনো শারিরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। স্বচ্ছতা ও দৃঢ়তার সহিত নিজেদের দ্বায়িত্ব পালন করেও পরিশ্রমী সংবাদকর্মীরা বঞ্চিত হচ্ছেন সরকারি প্রণোদনা ও বিভিন্ন সরকারি দপ্তরের বিজ্ঞাপন নেওয়া থেকেও যা তাদের স্বাভাবিক জীবন যাপনের অন্তরায়। এ সকল অবস্থা বিবেচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহন করে সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনকে ত্বড়ান্বিত করতেই জেলা প্রশাসক বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit