সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ মে) লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে সকাল থেকে সূচকের ওঠা-নামর মধ্যে দিয়ে লেনদেন চলে। তবে দিন শেষে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। উভয় পুঁজিবাজারের লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৬.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৬৯.৪১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৭.৪১ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৯.২৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২১৬টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত আছে ৫২টির। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে ৫০৩ কোটি টাকা বেশি।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ৬৭.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৬১.৮২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১১৩.২৮ পয়েন্ট বড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬০৩.০৬ পয়েন্টে এবং সিএসআই সূচক ১৩.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৫.১০ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৮টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৬৮টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত আছে ২৫টির। দিন শেষে সিএসইতে ৩১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।

কিউএনবি/অনিমা/ ০৮ মে ২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit