বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত নামাজ পড়ে ফেরা হলো না চতুর্থ শ্রেণির ছাত্র মেহরাজের নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মালয়েশিয়ায় কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিলো বাংলাদেশ সরকার শরীয়তপুরে নার্সদের অপচেষ্টায় মাতৃগর্ভে নাবজাতকের মৃত্যু নওগাঁর নিয়ামতপুর ঘুঘুডাঙ্গা তালতলী বণিক সমিতির পক্ষ থেকে সাংসদ মোস্তাফিজুরকে সংবর্ধনা  খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে  ৬৮ পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ। চৌগাছায় বিএনপির সম্মেলন ও মানব বন্ধন সারডিলার নিয়োগে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ ভিত্তিহীন নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

রাজধানীতে ৫ শতাধিক অবৈধ স্থাপনা-দোকান উচ্ছেদ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে হকার্স মার্কেটে অভিযান পরিচালনা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালিয়ে ৫ শতাধিক অবৈধ স্থাপনা-দোকান উচ্ছেদ করেছে। রোববার করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের তত্ত্বাবধানে সংস্থাটির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারের নেতৃত্বে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামান বলেন,‘বঙ্গবন্ধু এভিনিউস্থ হকার্স মার্কেটে বৈধভাবে বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীদের অনুরোধে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এখানে নতুন একটি আধুনিক ও বহুতল মার্কেট নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। মেয়র মহোদয়ের সেই উদ্যোগ সফল করার জন্য আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।’  

অভিযান সম্পর্কে প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘এটি করপোরেশনের মার্কেট। সেখানে বৈধ বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীর সংখ্যা ১৪৭ জন। কিন্তু অবৈধ ব্যবসায়ীর সংখ্যা পাঁচ শতাধিক। মার্কেটতে বৈধ ব্যবসায়ীদের পাশাপাশি অবৈধ ব্যবসায়ীরাও তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সেসব অবৈধ ব্যবসায়ীদের দখলকৃত স্থাপনা ও দোকান সরিয়ে নিতে আমরা তাদেরকে কয়েকবার তাগাদা দিয়েছি। কিন্তু অবৈধ ব্যবসায়ীরা সেই তাগিদ মানতে অনীহা প্রকাশ করায় আজকে অভিযান পরিচালনা করা হয়েছে।’সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান রাসেল সাবরিন।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit