মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

রাস্তা বন্ধ করে প্রতিপক্ষের ইটের প্রাচীর নির্মাণ  “৮ মাস থেকে অবরুদ্ধ তিনটি পরিবার”

মোঃ আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৫৩ Time View
মোঃ আসাদুজ্জামান আসাদ  দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির শিবকৃষ্ণপুর পাতরাপাড়া গ্রামের  বাড়ী থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে প্রতিপক্ষ ইটের প্রাচীর নির্মাণ করায়, গত ৮মাস থেকে অবরুদ্ধ হয়ে পড়েছে তিনটি পরিবার। পানি নিস্কাশনের নালা দিয়ে কোন রকমের মানুষ বের হতে পারলেও, বাড়ীর মধ্যে বন্দি হয়ে পড়েছে বাড়ী বৃদ্ধ সদস্যসহ গরু-চাগল গৃহপালতি পশু। বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের শিবকৃষ্ণপুর পাতরাপাড়া গ্রামে। 
এই ঘটনায় অবরুদ্ধ হওয়া মৃত আমজাদ হোসেনের ছেলে ইকতিয়ার উদ্দিন বাদী হয়ে গত শুক্রবার বিকালে বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে রাস্তা বন্ধকারী ৫জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। শনিবার সকালে বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রের উপ-সহকারী পুলিশ পরিদর্শক বিধু চন্দ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন । অবরুদ্ধ হওয়া পাতরাপাড়া গ্রামের বাসীন্দা মৃত আমজাদ হোসেনের ছেলে ইকতিয়ার উদ্দিন বলেন, তাদের পিতামহ আখের উদ্দিনের ওয়ারিশ হিসেবে তার পিতা আমজাদ হোসেনসহ তার অন্য ওয়ারিশগণ একই জায়গায় বসবাস করে আসছে, এরেই মধ্যে গত ৮ মাস পূর্বে তার পিতার চাচা তো ভাই মনছার আলী ও মনছার আলীর ছেলেরা দির্ঘ দিনের যাতায়াতের রাস্তা বন্ধ করে পাকা ইটের প্রাচীর নির্মাণ করে চলাচরের রাস্তা বন্ধ করে দিয়েছে, এতেকরে তিনি (ইকতিয়ার আলী)সহ তার অন্য চাচাতো ভাই শাহাজাহান ও সৈকত তিনটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে।
অবরুদ্ধ হওয়া পরিবারের সদস্য মৃত আমিনুলের বিধবা স্ত্রী ছবেদা বেওয়া বলেন, বাড়ী থেকে বের হতে না পারায় তার ছেলে সৈকতের স্ত্রী অসুস্থ হয়ে এখন চিকিৎসাধীন অবস্থায়  বাবার বাড়ীতে অাশ্রয় নিয়েছে। এদিকে রাস্তা অবরুদ্ধকারী মনছার আলীর ছেলে আলি হোসেন বলেন ইকতিয়ার আলীসহ শাহাজান ও সৈকত তাদের অংশের জমি বাড়ীর মধ্যে বেশি করে নিয়েছে, এই জন্য তারা জায়গা বুঝিয়ে নেয়ার জন্য এই ইটের প্রাচীর দিয়েছেন বলে দাবী করেন।  বড়পুকুরিয়া তদন্ত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-সহকারী পুলিশ পরিদর্শক বিধু চন্দ্র বলেন ঘটনাস্থল পরিদর্শন করে উভয়কে কাগজপত্রসহ পুলিশ তদন্ত কেন্দ্রে আসতে বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit