শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

নেত্রকোনার হাওরের শতভাগ ধান কাটা সম্পন্ন

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৮৭ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেছেন জেলার হাওরের বোরোধান শতভাগ কাটা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের হারভেস্টার মেশিন এক্ষেত্রে ব্যাপক ভুমিকা রেখেছে। এবছর হাওরের একমাত্র ফসল আগাম বন্যার কবল থেকে রক্ষাকল্পে জনপ্রতিনিধি, স্থানীয়, জেলা প্রশাসনসহ স্থানীয় এলাকাবাসী সমন্বিতভাবে দিনরাত পরিশ্রম করেছেন। সকলের সমন্বিত প্রয়াসেই এবছর আমাদের হাওরের কৃষিতে সফলতা এসেছে।

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার হাওর অঞ্চলের ফসল কর্তনের সর্বশেষ অবস্থা সম্পর্কে সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সুহেল মাহমুদ, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম. এল সৈকত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শাজাহান সিরাজ, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার, মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বুলবুল আহমেদ, খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এইচ.এম আরিফুল ইসলাম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সম্পাদক এম মুখলেছুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit