শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের

লালপুর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৮৮ Time View

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মে) দুপুরে লালপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহাক আলী এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাটোর – ১ আসনের বর্তমান সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর উপজেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ, গোপালপুর পৌর আওয়ামীলীগ সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি সম্পাদকগণ।

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit