মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

রিয়ালের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন আর্জেন্টাইন তারকার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেসক্ : বিশ্ব ফুটবলের সেরা ক্লাব হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে রিয়াল মাদ্রিদ। তাই প্রতিটি তরুণ ফুটবলারের স্বপ্ন থাকে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে মাঠ মাতানোর। তেমনি রিয়ালের হয়ে খেলার ইচ্ছা পোষণ করলেন পিএসজির আর্জেন্টাইন তারকা লেয়ান্দো পারেদেস। চার মৌসুম ধরে পিএসজির জার্সিতে খেলছেন এই মিডফিল্ডার।

পিএসজির স্কোয়াডে নিয়মিত না হওয়া সত্ত্বেও রিয়ালের জার্সি গায়ে চাপানোর কথা জানিয়েছেন তিনি। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পারেদেস বলেন, ‘প্রতিটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে এই (রিয়ালের) জার্সি গায়ে চাপানোর। এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাব। কিন্তু বর্তমান ক্লাবের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে এবং পিএসজিতে আমি খুশি আছি। ‘ইনজুরির কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন পারেদেস। ২০২৩ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার। এর পরই হয়ে যাবেন ফ্রি।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit