বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

নাটোরে দুটি বাসের সংঘর্ষে নিহত সাত আহত ১৫

মোঃ মাজহারুল ইসলাম লালপুর(নাটোর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ৩৫৪ Time View

মোঃ মাজহারুল ইসলাম লালপুর(নাটোর) প্রতিনিধি : নাটোরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সাত জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম এলাকার গাজী অটো রাইসমিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, মহাসড়কের পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশে গাজী অটো রাইসমিলের সামনে ঢাকাগামী সিয়াম পরিবহনের সঙ্গে রাজশাহীগামী ন্যাশনাল পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, দুর্ঘটনাকবলিত ন্যাশনাল ট্রাভেলসের চার জন এবং সিয়াম পরিবহনের দুই জন ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয় বনপাড়া আমিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ও জেলা প্রশাসক শামীম আহমেদসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত বাস সরানোর কাজ চলছে।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//বিকাল ৩:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit