সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

নিজের খারাপ অভ্যাসের কথা জানালেন শাহরুখ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : এক সাক্ষাৎকারে বলিউড বাদশা শাহরুখ খানকে জিজ্ঞাসা করা হয়, তিনি ঠিক কতটা স্বাস্থ্য সচেতন; তার উত্তরে অনেক ভক্তেরই চোখ কপালে উঠেছিল। শাহরুখ জানান, শরীরের দিকে নজর দেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারটা তার কাছে বেশ বোরিং ব্যাপার ছিল। সময়মতো খাওয়ার কথাও নাকি শাহরুখের অনেক সময়েই খেয়াল থাকে না। খালি পেটে দীর্ঘ সময় কেটে যায় তার। সেই সঙ্গে তিনি তার খারাপ অভ্যাস নিয়েও মুখ খুলেছিলেন। 

২০১১ সালে তার সিনেমা ‘রা ওয়ান’ এর প্রচারণার সময় একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, তিনি প্রতিদিন ১০০টি সিগারেট খেতেন। এখানেই শেষ নয়, সঙ্গে থাকত ব্ল্যাক কফি। তাও আবার ৩০ কাপ। তিনি পানির বদলে নাকি কফি খেতেন। সিক্স প্যাক এবং সুঠাম শরীরের অধিকারী শাহরুখও যে এমন অনিয়ম করেন শরীরের সঙ্গে, তা জেনে সে সময় চমকে গিয়েছিলেন অনেকেই। শাহরুখ আরও বলেছেন যে, তিনি সবাইকে ধূমপান না করার পরামর্শ দেন কিন্তু তিনি নিজেই ধূমপান করেন। তবে তিনি এখন আর আগের মতো ধূমপান করেন না। তাই  তিনি চান তার ভক্তরা ধূমপানে আসক্ত না হোক।

 

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//বিকাল ৩:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit