বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

ডায়াবেটিস কি লিচু মানা?

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১২৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে থাকে সুস্বাদু ফলের ছড়াছড়ি। এর মধ্যে অন্যতম হচ্ছে লিচু। অসাধারণ স্বাদ ও মিষ্টতায় পূর্ণ এই ফল মানুষের আকর্ষণের কেন্দ্রে রয়েছে। এর সঙ্গে আবার লিচুতে পানির পরিমাণ এতই বেশি যে, শরীরও ঠান্ডা রাখে। তবে প্রশ্ন ওঠে, ডায়াবেটিসে কি ক্ষতির কারণ হতে পারে লিচু?

লিচুর রয়েছে অনেক গুণ। নানা ধরণের ভিটামিন ও খনিজ পদার্থ থাকে এ ফলে। যা শরীরের যত্ন নিতে বেশ কার্যকরী। এতে শর্করার মাত্রা অনেকটাই বেশি থাকে। অনেকের চিন্তা থাকে ডায়াবেটিস রোগীরা এই ফল খেলে ক্ষতি হবে কিনা!

এ বিষয়ে চিকিৎসকদের মত, যে কোনও ফলেই কিছুটা পরিমাণ শর্করা থাকে। লিচু বেশি মিষ্টি মানে যে তাতে উপস্থিত শর্করা ক্ষতি করবে, এমন নয়। লিচু আলাদাভাবে কোনও ক্ষতি করে না। 

লিচুকে মিষ্টি স্বাদ দেয় ফ্রুকটোস। এ ক্ষেত্রে বিপাকের জন্য ইনস্যুলিন প্রয়োজন পড়ে না। ফলে মেপে খেলে সমস্যা নেই। কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য কোনও খাবারই অতিরিক্ত পরিমাণে খাওয়া ভাল নয়। সে দিকে খেয়াল রাখতেই হবে। তবে মাঝেমধ্যে মিষ্টি ফল খেলে খুব সমস্যা হবে না।

একটু সচেতন হলেই খাওয়া যায় এই ফল। ডায়াবেটিসের রোগীরা মাঝেমধ্যে সকালের দিকে লিচু খেতে পারেন। সে সময়ে বিপাক হার বেশি থাকে। তবে পেট ভরে অন্য খাবার খাওয়ার পর, কিংবা ঘুমতে যাওয়ার আগে এই ধরণের মিষ্টি ফল খেলে শর্করার মাত্রা বাড়তে পারে। 
সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/৭ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:২১

                                                                                                                                                                                                                                                                        

                                                                                                                                

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit